ইডেন কলেজের নতুন অধ্যক্ষ ফেরদৌসী বেগম

ইডেন কলেজের নতুন অধ্যক্ষ ফেরদৌসী বেগম

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ জানুয়ারি, ২০২৪, আপডেট ২১:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইডেন মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ফেরদৌসী বেগম। তিনি এর আগে কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব চোধুরী সামিয়া ইয়াসমীন।

এর আগে ইডেনের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন সুপ্রিয়া ভট্টাচার্য। তিনি অবসরে যাওয়ায় ফেরদৌসী বেগম তার স্থলাভিষিক্ত হয়েছেন।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading