বিশ্বকাপের আগে তামিম-সাকিবদের থেকে টোটকা নিবেন যুবারা!

বিশ্বকাপের আগে তামিম-সাকিবদের থেকে টোটকা নিবেন যুবারা!

উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ জানুয়ারি, ২০২৪, আপডেট ১১:৩০

এশিয়ার শ্রেষ্ঠত্বের পর এবার বাংলাদেশের যুব ক্রিকেটারদের নজর বিশ্বকাপে। চলতি জানুয়ারি মাসের ৭ তারিখ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশের যুবা ক্রিকেটাররা। তার আগে নিয়মিতই মিরপুরে অনুশীলন করছেন রাব্বি-আরিফুলরা। তবে আচমকা প্রশ্ন উঠেছে, বিশ্বকাপের আগে সাকিব আল হাসান বা তামিম ইকবালদের সঙ্গে কোনো সেশন করবেন কি না।

যুবা দলের ম্যানেজার সানোয়ার হোসেন অবশ্য আশাবাদী যুব দল আর সিনিয়র দলের যোগাযোগের প্রসঙ্গে, ‘আমাদের বেশ কিছু আইডল ক্রিকেটার আছে, যাদের বিশ্বক্রিকেটেই আইডল বলা যায়। সাকিবের মতো খেলোয়াড়, তামিমের মতো খেলোয়াড়, মুশফিকের মতো খেলোয়াড়, অবশ্যই ওদের থেকে জানার শেখার মোটিভেশনের অনেক কিছু আছে। যাওয়ার আগেও বেশ কিছু খেলোয়াড়ের সাথে এশিয়া কাপে যাওয়ার আগে কথা বলেছে যে গুলো উৎসাহিত করেছে কিছু গাইডলাইন দিয়েছে।’

‘আশা করি এর মাঝখানে হয়তোবা ওদের কিছু সময় ক্লাস সেশন না হোক এটলিস্ট মোবাইলে হোক, ভিডিও কলে হোক ওদের সাথে কথা বলে কিছু উৎসাহমূলক মোসেজ ওরা পাবে।’-যোগ করেন তিনি।

বিশ্বকাপের আগে বেশ খানিকটা সময় নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ। কারণটাও স্পষ্ট করলেন সানোয়ার, ‘সাউথ আফ্রিকায় আমরা সবাই জানি কন্ডিশনটা একটু পরিচিত হতে সময়ের দরকার হয় বা ইংলিশ কন্ডিশনে যেখানে যায়। ওই প্লানেই একটু আগে যাওয়া। আইসিসির ইভেন্ট ওই ভাবেই প্লান করা থাকে। ৭ তারিখ গেলে হয়তো বেশ কিছু সময় পাবো ওই কয়দিন যযতটুকু এডজাস্ট করা যায়।

যদিও প্রস্তুতি ম্যাচের সূচি এখন পর্যন্ত জানেন না সানোয়ার, ‘প্রাকটিস ম্যাচের সিডিউলটা আমি এখনো ক্লিয়ার না, দুই একদিনের মধ্যে হয়তো জেনে যাব তারপর বলতে পারব।’

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading