পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:৫৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (০৩ জানুয়ারি) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন তলনিতে নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ২৯২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২২৪ কোটি ৭৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গত মঙ্গলবার ডিএসইতে ৫১৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বুধবার সিএসইতে ৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading