হিন্ডেনবার্গ মামলা: সিটের হাত থেকে রেহাই পেলেন আদানি

হিন্ডেনবার্গ মামলা: সিটের হাত থেকে রেহাই পেলেন আদানি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:৩৫

আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গ মামলায় চলমান তদন্তগুলো সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) থেকে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (সিট) হাতে দেওয়ার আবেদন বাতিল করে দিয়েছেন ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট। সিটের হাত থেকে রেহাই পেয়ে মহাখুশি আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি।

ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বুধবার (০৩ জানুয়ারি) এ রায় দেন। বেঞ্চ বলেছেন, সেবি থেকে সিটে এই মামলা স্থানান্তর করার কোনো ভিত্তি নেই। কারণ এর মামলার অভিযোগ তদন্ত করার জন্য সেবি যথেষ্ট যোগ্য। অন্যদিকে মামলার বাকি অভিযোগের তদন্ত তিন মাসের মধ্যে শেষ করতেও নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

হিন্ডেনবার্গের অভিযোগের সঙ্গে সম্পর্কিত ২৪টি অভিযোগের মধ্যে ২০টির তদন্ত শেষ করেছে সেবি। বাকি দুই অভিযোগের তদন্ত শেষ করতে সেবিকে তিন মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট তিনি লিখেছেন, সুপ্রিম কোর্টের এই রায় দেখিয়ে দিচ্ছে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। সত্যমেব জয়তে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। ইন্ডিয়ার এগিয়ে চলার প্রশ্নে আমাদের বিনম্র অবদান অব্যাহত থাকবে। জয় হিন্দ।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading