সুইডেনের তাপমাত্রা নামল মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে

সুইডেনের তাপমাত্রা নামল মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৮:০০

গত ২৫ বছরের মধ্যে বুধবার (০৩ জানুয়ারি) রাতে সুইডেনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশটির সুদূর উত্তরাঞ্চলের তাপমাত্রা -৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে। বর্তমানে পুরো নর্ডিক অঞ্চলেই এমন কম তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে।

সুইডেনের জাতীয় আবহাওয়া সংস্থা এসএমএইচআইয়ের প্রধান ম্যাথিয়াস লিন্ড বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘১৯৯৯ সালের পর সুইডেনে জানুয়ারিতে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।’ ২৫ বছর আগে দেশটির তাপমাত্রা -৪৯ ডিগ্রিতে নেমেছিল। ১৯৫২ সালেও এই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সুইডিশ আবহাওয়া সংস্থার প্রধান ম্যাথিয়াস লিন্ড আরও জানিয়েছেন, -৪৩ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে উত্তরাঞ্চলের কেভিকজোক-আরেনজানকা কেন্দ্রে। ১৮৮৮ সাল তাপমাত্রার রেকর্ড রাখা শুরু পর এই কেন্দ্রে এটিই সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড।

সুইডেনের সাধারণ মানুষ এ ধরনের আবহাওয়ার সঙ্গে পরিচিত। তবে গত কয়েকদিনে তাপমাত্রা এতই কমেছে যে, সেখানে অনেক জায়গায় বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া উমেরা শহরে গত কয়েকদিন ধরে ট্রেনের যাত্রাও বাতিল করা হচ্ছে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading