ড. ইউনূস ও নির্বাচন ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা: মিলার

ড. ইউনূস ও নির্বাচন ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা: মিলার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৮:০০

নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা। সেই সঙ্গে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ম্যাথিউ মিলার বলেন, মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা নোবেল শান্তি পুরষ্কার এবং অন্যান্য অনেক আন্তর্জাতিক সম্মানের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আমরা তার বিরুদ্ধে মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা অবশ্যই এই রায়ের ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা দেখেছি। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারকে একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করেছি। আমরা আরও যে কোনো অগ্রগতি নিবিড়ভাবে অনুসরণ করা চালিয়ে যাব।

বাংলাদেশের আসন্ন নির্বাচন ইস্যুতে মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। বিষয়টি আমরা বেশ কয়েকবার স্পষ্ট করে দিয়েছি। আমরা নির্বাচনকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো। তবে আমি কখনই আগাম অনুমান করবো না যে, আমরা কী পদক্ষেপ নিতে পারি বা না পারি।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading