সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে : আইজিপি

সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে : আইজিপি

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১২:২০

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সারাদেশ থেকে আমাদের কাছে খবর এসেছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রবিবার (০৭ জানুয়ারি) পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। মানুষ উৎসবের সাথে ভোট দিচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই পেশাদারিত্বের সাথে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে উল্লেখযোগ্যহারে ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসুন। ভোট প্রদান করা প্রতিটি নাগরিকের অধিকার। যারা ভোটারদের বাধা দেবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইজিপি বলেন, আমরা আশা করছি সারাদেশে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যদি কোনো ভোটার নাশকতার বা কোনো হয়রানির শিকার হন, তারা যদি ৯৯৯-এ কল করেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন অর রশীদসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading