ভোট প্রদানে কোনো প্রকার ভয়ভীতি ও হস্তক্ষেপ হয়নি: ওবায়দুল কাদের

ভোট প্রদানে কোনো প্রকার ভয়ভীতি ও হস্তক্ষেপ হয়নি: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৮:২৫

নির্বাচনে ভোট প্রদানে কোনো প্রকার ভয়ভীতি ও হস্তক্ষেপ করা হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই নির্বাচন দেশের ধারাবাহিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে সকাল ৮টা থেকে ভোট দিয়েছেন। পৌষের শীত উপেক্ষা করে ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমরা সাংবাদিকদের মাধ্যমে লক্ষ্য করেছি। জনগণ নির্বিঘ্নে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়েছে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading