নাটোর-৩: বিপুল ভোটে বিজয়ী হলেন পলক

নাটোর-৩: বিপুল ভোটে বিজয়ী হলেন পলক

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ২০:০০

দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) নাটোরের রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে পলক পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৯১। তার নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের শফিকুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ১৯৯ ভোট।

এ আসনে মোটে ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৪৩০ জন, নারী ১ লাখ ৫৩ হাজার ৩৬২ ও তৃতীয় লিঙ্গের ১ জন।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading