দেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল ১০ জানুয়ারি: হানিফ

দেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল ১০ জানুয়ারি: হানিফ

উত্তরদক্ষিণ । বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:১৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্বাধীনতা যুদ্ধশেষে আমরা যখন বিজয় লাভ করি, তখন জাতির পিতা পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। বিজয় লাভ করলেও তার পূর্ণতা ছিল না। ১৯৭২ সালের এ দিনে দেশে ফিরে তিনি বলেছিলেন, আমাদের এখন যে যাত্রা শুরু হবে, তা হবে নিরাশা থেকে আশার পথের অভিযাত্রা।

বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। এটা ইতিহাসের একটি অংশ। এ বাংলাদেশ কোনো গোলটেবিল বৈঠকের মাধ্যমে আসেনি, এ দেশ এসেছে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার মাধ্যমে। যা জাতির পিতার নেতৃত্বেই হয়েছিল।

তিনি আরও বলেন, কিছুদিন আগেই নির্বাচন শেষ হয়েছে। সে নির্বাচনে জনগণ শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি রায় দিয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকেই বিএনপি-জামায়াত বারবার আঘাত হানার চেষ্টা করেছে, তাদের ষড়যন্ত্র এখনো চলছে। আজকের দিনে শপথ নিতে হবে, এই সন্ত্রাসী বিএনপি-জামায়াতকে আমরা বর্জন করব।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading