মন্ত্রিপরিষদ চমৎকার হয়েছে: হাছান মাহমুদ

মন্ত্রিপরিষদ চমৎকার হয়েছে: হাছান মাহমুদ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৬:০০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-উত্তর নবগঠিত মন্ত্রিপরিষদ চমৎকার হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘অবশ্যই চমৎকার মন্ত্রিপরিষদ হয়েছে। প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ। বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করে তিনি মন্ত্রিপরিষদ সাজিয়েছেন। সত্যিই চমৎকার মন্ত্রিপরিষদ হয়েছে।’

মন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার, পরিবেশ ও বন এবং এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকারী হাছান মাহমুদ এবার কোন দায়িত্ব পালনে আগ্রহী-এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন যে দায়িত্ব আমাকে দিয়েছেন, সেটি আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। গতবার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, সেটি আমি নিষ্ঠা, সততার সঙ্গে পালন করেছি। এখন আমি নিষ্ঠা, আমার একাগ্রতা, সব প্রচেষ্টা দিয়ে সে দায়িত্ব পালন করবো।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading