শবে মেরাজ কবে, জানা যাবে সন্ধ্যায়

শবে মেরাজ কবে, জানা যাবে সন্ধ্যায়

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৩:১৫

১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আজ রজব মাসের চাঁদ দেখা গেলে আগামী (৩ ফেব্রুয়ারি) শনিবার দিবাগত রাতে শবে মেরাজ পালিত হবে। চাঁদ দেখা না গেলে ৪ ফেব্রয়ারি রোববার দিনগত রাতে শবে মেরাজ পালিত হবে।

মহিমান্বিত এ রাতে আল্লাহ তায়ালার হুকুমে হজরত মুহাম্মদ (সা.) আরশে আজিম পর্যন্ত ঊর্ধ্বলোক গমনের সৌভাগ্য লাভ করেছিলেন। এ সময় তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে একই রাতে আবার দুনিয়াতে ফিরে আসেন।

এ কারণেই রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। মুসলিম বিশ্ব অলৌকিক ও ঐতিহাসিক এ ঘটনার স্মারক দিবস হিসেবে প্রতিবছর ২৬ রজবের দিবাগত রাতটিকে শবে মেরাজ হিসেবে পালন করে থাকে। বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা এ মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করবেন।

ইউডি/এআর

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading