ওয়ার্নার ব্রোসের সঙ্গে টম ক্রুজ

ওয়ার্নার ব্রোসের সঙ্গে টম ক্রুজ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৩:৩০

হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রোস ডিসকভারির সঙ্গে চুক্তি করলেন সুপারস্টার টম ক্রুজ। চলতি বছর এই প্রযোজনা সংস্থা থেকে অরিজিনাল এবং ফ্র্যাঞ্চাইজি সিনেমা তৈরির জন্য সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। চলচ্চিত্রগুলোতে অভিনয়ও করতে যাচ্ছেন টম ক্রুজ।

ওয়ার্নার ব্রোস ডিসকভারি সূত্রে জানা গেছে, হলিউডের অন্যতম নির্ভরযোগ্য ও জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের সঙ্গে তারা একটি চুক্তি করেছে। তারা একসঙ্গে ২০২৪ সালে অরিজিনাল ও ফ্র্যাঞ্চাইজি ফিল্মগুলো নির্মাণ ও প্রযোজনা করবে। টম ক্রুজ সেসব চলচ্চিত্রে অভিনয় করবেন।

আশির দশক থেকেই টম ক্রুজ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। তাঁর পাঁচ দশকের ক্যারিয়ারের সিনেমাগুলো বিশ্বব্যাপী ১২ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।

২০২২ সালে টমের টপ গান: ম্যাভেরিক মুক্তি পায়, যা প্রায় ১ দশমিক ৫ বিলিয়নআয় করে। তাঁর সবশেষ চলচ্চিত্র মিশন ইম্পসিবল: ডেড রেকনিং-পার্ট ওয়ান বিশ্বব্যাপী বক্স অফিসে ৫৬৮ মিলিয়ন আয় করেছে।

ইউডি/এআর

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading