জেএসসি-পিইসি: আবারও চালুর তথ্য সম্পূর্ণ মিথ্যা

জেএসসি-পিইসি: আবারও চালুর তথ্য সম্পূর্ণ মিথ্যা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:৫০

বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আবারও চালু হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানিয়েছে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

ওই পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে, প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে আগের নিয়মে জেএসসি ও পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্যও সবাইকে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading