পাটুরিয়ায় ফেরিডুবি: কর্তৃপক্ষ বলছে বাল্কহেডের ধাক্কা, আসলে ঘটেছে কী

পাটুরিয়ায় ফেরিডুবি: কর্তৃপক্ষ বলছে বাল্কহেডের ধাক্কা, আসলে ঘটেছে কী

উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৯:০০

মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ফেরিঘাট এলাকায় ৯টি ট্রাকবোঝাই রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরিডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি ডুবে যায়। সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট থেকে ফেরি রজনীগন্ধা ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ঘাটে ভিড়তে না পেরে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের অদূরের পদ্মা নদীতে আটকা পড়ে। কর্তৃপক্ষ বলছে বাল্কহেডের ধাক্কায় পদ্মায় ফেরি রজনীগন্ধা ডুবে গেছে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের ভিন্ন কথা। তারা বলছেন, কোনো ধাক্কায় ফেরিটি ডুবেনি। তলদেশে ছিদ্র হয়ে একা একাই ফেরিটি কাত হয়ে পদ্মায় ডুবে গেছে। বুধবার পাটুরিয়া ঘাটে সরেজমিনে এমন তথ্য মিলেছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডি জি এম খালেদ নেওয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল সাড়ে সাতটার দিকে মাঝ পদ্মায় নোঙ্গর করে রাখা রজনীগন্ধা ফেরিটিকে একটি বালুবাহী বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এসময় আস্তে আস্তে ফেরিটি ডুবে যায়। ফেরিসহ ভেতরে থাকা ছোট বড় মোট ৯টি ট্রাক নদীতে নিমজ্জিত হয়ে যায়। ট্রাক চালক হেলপার, ব্যবসায়ী, ফেরি মাস্টারসহ সংশ্লিষ্ট ২০ জনকে উদ্ধার করা হয়। তবে ফেরির দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবীর নিখোঁজ রয়েছেন। তবে ফেরিডুবি সম্পর্কে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল জানিয়েছেন, কিভাবে ফেরিটি ডুবে গেছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারাই বিষয়টি খতিয়ে দেখবেন। প্রাথমিকভাবে হামজা ও রুস্তম নামের দু’টি উদ্ধারকারী জাহাজ কাজ করবে। ইতিমধ্যে হামজা এসেছ। রুস্তম মাওয়া থেকে রওনা দিয়েছে।

এই দু’টি জাহাজ দিয়ে ফেরিতে আটকে পড়া ট্রাকগুলো উদ্ধারে কাজ করা হবে। তবে ফেরি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাঠানো হবে। এদিকে ফেরিডুবির ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি বিআইডব্লিউটিএ’র এবং অপরটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের। দু’টি তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading