পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি যাচ্ছেন ৭ ফেব্রুয়ারি

পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি যাচ্ছেন ৭ ফেব্রুয়ারি

উত্তরদক্ষিণ । শুকবার, ১৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৬:০০

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে মন্ত্রী তার দফতরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

হাছান মাহমুদ বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিনি ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাবেন।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকারের নতুন মন্ত্রিসভা ১১ জানুয়ারি শপথ নেয়। এই মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান হাছান মাহমুদ। আগের মন্ত্রিসভায় তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর হাছান মাহমুদকে ১৪ জানুয়ারি অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরদিন হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন জয়শঙ্কর।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন হাছান মাহমুদ। তিনি বলেন, ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া তার ভারত সফরটি তিন দিনের হতে পারে। সফরে অনুষ্ঠেয় বৈঠকের আলোচ্যসূচি, সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। এসব নিয়ে এখন কাজ চলছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading