টস হেরে ব্যাটিংয়ে সিলেট, খেলছেন মাশরাফি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৯:৩০
বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দুর্দান্ত শুরু পেয়েছে ঢাকা। আসরের দ্বিতীয় ম্যাচে গত আসরের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুক্রবার টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। আগে ব্যাটিংয়ে নামবে গতবারের রানার্সআপ সিলেট।
সিলেটের সবচেয়ে বড় শক্তির জায়গা মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের অন্যতম সফল এই অধিনায়কের হাত ধরে এগিয়ে যাওয়ার ছক কষছে দলটি। সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনরা।
অন্যদিকে, শুভাগত হোম, তানজিদ তামিম, মোহাম্মদ আল-আমিন, শাহাদাৎ হোসেন দিপুদের নিয়ে তারুণ্যনির্ভর দল গড়েছে চট্টগ্রাম। কোচের দায়িত্বে আছেন তুষার ইমরান। অন্যদের তুলনায় খুব শক্তিশালি দল না হলেও নিজেদের পিছিয়ে রাখতে নারাজ চট্টগ্রাম।
সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মর্তুজা ( অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, নাজমুল ইসলাম অপু, রিচার্ড এনগারাভা, বেনি হাওয়েল, বেন কাটিং ও হ্যারি টেক্টর।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শুভাগত হোম (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, ইমরানুজ্জামান, শাহাদাত হোসেন দিপু, আভিষ্কা ফার্নান্দো, নাজিবউল্লাহ জাদরান, বিলাল খান ও কার্টিস ক্যাম্ফার।
ইডিডি/এআর

