পপ সম্রাটের বায়োপিক, এলো মাইকেল ছবির প্রথম ঝলক

পপ সম্রাটের বায়োপিক, এলো মাইকেল ছবির প্রথম ঝলক

উত্তরদক্ষিণ । রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, আপডেট ১২:৪০

বিশ্বজুড়ে রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি পর্দায় ক্রীড়াদুনিয়ার তারকাদের নিয়েও বায়োপিক হচ্ছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন হল বিনোদন দুনিয়ার অন্যতম সেরা ও সফল তারকা পপ সম্রাট মাইকেল জ্যাকসন।

কিং অব পপ খ্যাত কণ্ঠশিল্পী ও নাচের জাদুকর এই তারকার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ছবি মাইকেল। আগামীকাল শুরু হচ্ছে ছবিটির শুটিং। এ উপলক্ষে এবার প্রকাশ্যে এলো ছবির প্রথম ঝলক।

সাদাকালো সেই ছবিতে দূর থেকে দেখা যাচ্ছে বিশ্বনন্দিত শিল্পী মাইকেল জ্যাকসনকে; যেখানে তিনি তুলে ধরেছেন তাঁর বিখ্যাত মুন ওয়াক নাচের মুদ্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার প্রথম ঝলকের একটি ছবি প্রকাশ করেছেন মাইকেলের ছোট ভাইয়ের ছেলে জাফর জ্যাকসন; যিনি এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন।

ছবিটি পরিচালনা করছেন ট্রেইনিং ডে ও দ্য ইকুয়ালাইজার ছবির আলোচিত নির্মাতা অ্যান্টনি ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন গ্ল্যাডিয়েটর ছবির অন্যতম চিত্রনাট্যকার জন লোগান।

আগামী বছরের ১৮ এপ্রিল মুক্তি দেওয়া হবে বলে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট জানিয়েছে।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading