নির্বাচন-মানবাধিকার নিয়ে জাতিসংঘের অবস্থানের পরিবর্তন হয়নি: ডোজারিক
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৩:৪৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেসের চিঠিকে নিয়ম রক্ষার চিঠি হিসাবে দেখছেন মহাসচিবের মুখপাত্র স্টেফান ডোজারিক। এ চিঠির ফলে বাংলাদেশের নির্বাচন এবং ক্ষমতাসীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তিনি।
ডোজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব একটি চিঠি পাঠিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে পুননির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান, এটা তেমনিভাবে পাঠানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই পোডিয়াম থেকে আমরা যা বলেছি এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যা বলেছেন, সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
ইউডি/এজেএস

