শনিবার শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ

শনিবার শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৭:০০

আগামী শনিবার শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আগামী ২৭ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading