দেশের উন্নয়ন চাইলে রাজস্ব দিতে হবে আইন অনুযায়ী: কেসিসি মেয়র

দেশের উন্নয়ন চাইলে রাজস্ব দিতে হবে আইন অনুযায়ী: কেসিসি মেয়র

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৭:২৫

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাস্টমসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সমৃদ্ধ দেশ গঠনে কাজ করে যাচ্ছে কাস্টমস। দেশের উন্নয়ন চাইলে আইন অনুযায়ী রাজস্ব দিতে হবে। শুক্রবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এদিন দুপুরে মহানগরীর হোটেল সিটি ইনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। কাস্টমসের খুলনা-মোংলা আঞ্চলিক কমিটি এই সেমিনারের আয়োজন করে। কাস্টমস দিবসের এবারের প্রতিপাদ্য ‘মিলে নবীন-পুরনো অংশীজন কাস্টমস করবে লক্ষ্য অর্জন’। সেমিনারে সিটি মেয়র বলেন, মৃতপ্রায় মোংলা বন্দরকে আওয়ামী লীগ সরকার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। জাহাজ আসার পরিমাণ বেড়েছে। মোংলা বন্দরকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা।

পদ্মাসেতু ও রূপসা সেতু নির্মাণ এবং খুলনা-মোংলা রেল লাইনের উন্নয়নের ফলে মোংলা বন্দর আজ ঘুরে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, এক সময় বাংলাদেশের বাজেট ছিল বিদেশি সাহায্য নির্ভর। কিন্তু বর্তমানে বিদেশি সাহায্য নির্ভরতা কমিয়ে এখন আমাদের বাজেটের ৯৫ শতাংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এর মূলে রয়েছে রাজস্ব আয় বৃদ্ধি।

ইউডি/এজেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading