মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ক্লপ

মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ক্লপ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, আপডেট ২১:৩০

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষ হতে এখনও বাকি রয়েছে পাঁচ মাস, তবে তার আগেই যেন বোমা ফাটালেন লিভারপুল কোচ জুরগেন ক্লপ। এবারের মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়তে চলেছেন তিনি। একেবারে নয় বছরের সম্পর্ক শেষ করতে চাইছেন তিনি। এই বিষয়ে তিনি ক্লাবের সঙ্গে আলোচনা করে ঘোষণা করেছেন তিনি। এমনটায় জানায় লিভারপুলের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক ভিডিও বার্তায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে লিভারপুল জানিয়েছে, চলতি মৌসুম শেষে লিভারপুল কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন জুরগেন ক্লপ। ক্লাব কর্তৃপক্ষকে তিনি নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন।

বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ২০১৫ সালে প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের দায়িত্ব নিয়েছিলেন। ২০২৬ সাল পর্যন্ত রেডসদের সঙ্গে চুক্তি ছিল তার। তিনি লিভারপুলের ডাগ আউটে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন। লিভারপুলের সঙ্গে ক্লপের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। তবে তার আগেই সরে যেতে চাইছেন তিনি। গত বছরের নভেম্বরে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ক্লপ। ক্লাবও সম্মান জানিয়েছে কোচের এই সিদ্ধান্তকে।

কোচের পদ থেকে সরে যাওয়ার কারণ জানানোর জন্য সাংবাদিক সম্মেলনে আসেন ৫৬ বছর বয়সি কোচ ক্লপ। তিনি জানান, দায়িত্ব চালিয়ে যেতে তার আপাতত কোন সমস্যা হচ্ছে না। তিনি লিভারপুলে ভালো আছেন। তবে কোচের চাকরি তার ভিতর থেকে সব শক্তি শুষে নিচ্ছে, যে কারণে তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তিনি বলেন, দম ফুরিয়ে এসেছে। বুঝতে পারছি এই মুহূর্তে এমন সিদ্ধান্তে অনেকেই চমকে যাবেন। তবে অবশ্যই আমার কাছে এর ব্যাখ্যা আছে। অন্তত নিজের জায়গাটা বোঝাতে পারব।

তিনি আরও বলেন, কীভাবে বোঝাব যে আমার দম ফুরিয়ে এসেছে। এখন কোনও সমস্যা নেই। তবে এটা জানতাম এক সময় এ ব্যাপারে মুখ খুলতেই হবে। এখন ভালো থাকলেও এটা জানি একই কাজ আমি বার বার করতে পারব না।

লিভারপুল ক্লাবের প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ক্লপ বলেন, এই ক্লাবের সবকিছুই আমি ভালোবাসি। এই শহরও ভালোবাসি। সমর্থক, দল, স্টাফ, সকলকেই ভালোবাসি। কিন্তু এরপরও এমন সিদ্ধান্ত নেওয়ায় বুঝতেই পারছেন আমি এটা সত্যিই চাই এবং নিজের সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছি।

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। ৩০ বছরের খরা কাটিয়ে তার কোচিংয়েই ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জেতে দলটি। তার আগের মৌসুমে তারা ঘরে তোলে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading