ভারী বর্ষণে নতুন সংকটে গাজার ফিলিস্তিনিরা

ভারী বর্ষণে নতুন সংকটে গাজার ফিলিস্তিনিরা

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১১:০৫

ইসরায়েলের বোমাবর্ষণ ও স্থল অভিযানের মধ্যেই ভারী বর্ষণ নতুন উদ্বেগ ও সংকটের মুখে ফেলে দিয়েছে ফিলিস্তিনিদের। শুক্রবার ভারী বর্ষণের ফলে আশ্রয় শিবিরে বন্যা দেখা দিয়েছে। এতে বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনিদের জীবনে আরও দুর্ভোগ দেখা দিয়েছে। ঘনবসতিপূর্ণ ছিটমহলে বিভিন্ন সংক্রামক রোগের ছড়িয়ে পড়ার উদ্বেগ বিরাজ করছে।

শনিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবারের বৃষ্টির পানিতে গাজায় হাজার হাজার আশ্রয় শিবির প্লাবিত হয়েছে। এতে করে তাঁবু ও শিবিরের বাসিন্দারা জিনিসপত্র এবং কম্বল ও গরম কাপড় ছাড়াই থাকছেন।

ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ‘ভারী বৃষ্টিতে গাজার অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। আমরা গাজার বিভিন্ন গভর্নরেটে প্লাবিত তাঁবু এবং ঘরবাড়ি সম্পর্কে এক হাজারেরও বেশি সতর্কতা পেয়েছি।’

তিনি বলেন, ‘ভারী বৃষ্টির জেরে জলাবদ্ধ পানি সরাতে পাম্পগুলো চালাতে এবং বন্যাকবলিত এলাকায় উদ্ধারকারী যানগুলো নিয়ে যেতে প্রয়োজনীয় পরিমাণে জ্বালানির অভাব সিভিল ডিফেন্স ক্রুদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’

তাঁবুতে পানি আটকে থাকলে মানুষের মাঝে রোগ ছড়ানোর আশঙ্কা থাকে বলেও জানান তিনি।

জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading