রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছে চীন, বললেন রাষ্ট্রদূত

রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছে চীন, বললেন রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:৪৫

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছে চীন। রবিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত।

বৈঠকের পর চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা মিয়ানমারের রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছি। যেন সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ যেন সুগম হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ, মিয়ানমার ও চীন একযোগে কাজ করছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিং আশা করে বাংলাদেশ ও মিয়ানমার যেন যুক্ত থাকে।

চীনা আরও রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকারের দিক থেকে প্রস্তাব পেলে আমরা এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবো। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী চীন। ইতোমধ্যেই নব নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং ও প্রধানমন্ত্রী লি কেয়াং অভিনন্দন জানিয়েছেন। আগামীতে দুই দেশের সম্পর্ক গভীর হবে বলে তিনি প্রত্যাশা করেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading