মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি

মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৭:৪০

ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আয়ানের বাবা শামীম আহমেদ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শিশু আয়ান ইউনাইটেডে ভুল চিকিৎসায় নিহত হয় বলে পরিবার অভিযোগ করে আসছে।

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মো. মোস্তাফিজুর রহমান সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে শামীম আহমেদ সাধারণ ডায়েরি করেছেন।

আয়ানের বাবা জিডিতে অভিযোগ করেছেন, রোববার বেলা আনুমানিক ১১টার দিকে আমি ও আমার মামা আবদুস সালাম কবীর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিটের (পিটিশন নং-২০১/২৪) শুনানিতে আসি। শুনানি শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে শাহবাগ থানার অধীন হাইকোর্টের মাজার গেট থেকে বাংলাদেশ শিশু একাডেমিতে হেঁটে আসার পথে ফুটপাতের ওপর পৌঁছালে ৬ থেকে ৭ জন ব্যক্তি বাড্ডা থানায় ডাক্তারদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করেন। আমি যদি মামলা তুলে না নিই, তবে অফিসে যাওয়ার সময় আমার যেকোনো ধরনের ক্ষতি করবে বলে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading