ডলার সংকট শিগগির কেটে যাবে: সালমান এফ রহমান

ডলার সংকট শিগগির কেটে যাবে: সালমান এফ রহমান

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:২০

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) বলেছেন, দেশে গত কয়েক মাস ধরে চলা ডলার সংকট শিগগির কেটে যাবে। রফতানি ও রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেছেন, এতে কেটে যাবে ডলার সংকট। সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডলার সংকট প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, সম্প্রতি আমদানি অনেকটা কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে। এই মুহূর্তে দুটি জিনিস চাপ কমাতে সহযোগিতা করতে পারে। একটি হলো রেমিট্যান্স বাড়াতে হবে এবং আরেকটি হচ্ছে রফতানি বাড়াতে হবে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে ডলার সংকট শিগগির কেটে যাবে। এ সময় মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি। এছাড়াও দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়েছে। এসব ক্ষেত্রে সরকারের পদক্ষেপে এরই মধ্যে দাম কিছুটা কমেছে।

বিষয়টি নিয়ে অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, শিগগির দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে। এ সময় তিনি গ্যাস সংকট নিয়েও কথা বলেন। গ্যাস সংকট সাময়িক উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে আরও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনা হয়েছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading