একদিনে দুই বাংলায় ছবি আসছে জয়ার

একদিনে দুই বাংলায় ছবি আসছে জয়ার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৭:০০

ঢালিউড কিংবা টলিউড— জয়া আহসান যেন ভরসার আরেক নাম। গল্পনির্ভর ছবিতে পরিচালকের পছন্দের তালিকায় থাকেন সবার আগে। এরমধ্যে বলিউডেও নিজেকে প্রমাণ করেছেন। নতুন খবর হলো, এবার একইদিনে দুই বাংলায় দুই ছবি মুক্তি পাচ্ছে জয়ার।

৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জয়ার নতুন ছবি ‘ভূতপরী’। অন্যদিকে একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’।

‘পেয়ারার সুবাস’ নির্মাণ করেছেন নুরুল আলম আতিক। এর প্রযোজক আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। অন্যদিকে ‘ভূতপরী’নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল। এতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুক প্রমুখ।

‘পেয়ারার সুবাস’ -এর পরিচালক আতিক বলেন, ছবি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন। আমার দিক থেকে যা যা দরকার আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছি। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে, আমি সেটাই জানি।

ছবিটির প্রযোজক শাকিল বলেন, আমরা দুই-তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তির বিষয়ে জানাব। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেব, সেটারই প্রস্তুতি চলছে।

এর আগে পহেলা জানুয়ারি থেকে নিজের ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে ‘ভূতপরী’র প্রচারণা শুরু করেছেন জয়া। ‘ভূতপরী’র একটি মোশন পিকচার শেয়ার করে লেখেন, “মানুষ মরে ভূত হবে, ভূত মরে কি পরী হয়? নতুন বছরের নতুন ভূত ‘ভূতপরী’। আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading