ঢাকা মেয়র কাপ ক্রীড়া প্রতিযোগিতা শুরু ১০ ফেব্রুয়ারি

ঢাকা মেয়র কাপ ক্রীড়া প্রতিযোগিতা শুরু ১০ ফেব্রুয়ারি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৯:১৫

আগামী ১০ ফেব্রুয়ারি ৪র্থ ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম করপোরেশন সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, গত সোমবার আমরা ২য় বারের মতো পিঠা উৎসব করেছি এবং যথারীতি এবার সাকরাইন উৎসবও আয়োজন করেছি। সফল আয়োজনের জন্য আমাদের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

বিগত ৩ বছরের ন্যায় এবারও আমরা ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে চলেছি। আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকা মেয়র কাপের উদ্বোধন করা হবে।

ঢাকা মেয়র কাপকে নতুন প্রজন্মের সাথে বন্ধন সুদৃঢ় করা অন্যতম উপায় উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, এই আয়োজন জনগণের সঙ্গে বিশেষত তরুণ প্রজন্মের সাথে আমাদের বন্ধন সুদৃঢ় করার অন্যতম একটি উপায়। আমি চাইব বিগত বছরগুলোর ন্যায় ৭৫টি ওয়ার্ড হতেই অংশগ্রহণ থাকবে।

এই আয়োজনও এক ধরনের উৎসব। এর মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে এনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে বড় ধরনের ভূমিকা রাখতে পারব।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading