গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না: মাহি

গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না: মাহি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০৮:০০

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সামিরা খান মাহির। এক লহমায় দর্শক বন্দী হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। সামাজিক মাধ্যমে কাজের খবরই সাধারণত দিতে দেখা যায় তাকে। তবে এবারের চিত্র অন্যরকম। নিজের ওয়ালে উঠে এলো চাপা ক্ষোভ।

ফেসবুকে মাহি লিখেছেন, ‘মাঝেমধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়ে চলছি। আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে।’

এরপর তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তার পরও মাঝেমধ্যে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটিকয়েক মানুষই কেবল এমনটা করে থাকেন। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়।’

অভিনেত্রী আরও বলেন, কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব। নিজেকে আরও শোধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই।’

সম্প্রতি সামিরা মাহির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে মেকআপহীন অবস্থায় দেখা যায়। ওই ভিডিওর মন্তব্যের ঘরে অনেকেই মাহির গায়ের রং নিয়ে কটূক্তি করেন। এরপরই বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে কড়া জবাব দেন মাহি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading