এ বছরই আমাকে পশ্চিমবঙ্গের ছবিতে দেখতে পাবেন: তিশা

এ বছরই আমাকে পশ্চিমবঙ্গের ছবিতে দেখতে পাবেন: তিশা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০৬:৩০

নতুন বছরের শুরুটা বেশ ভালোভাবে হচ্ছে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার। এবার টলিউডের সিনেমায় দেখা যাবে তাকে। সংবাদমাধ্যমকে এ খবর তিশা নিজেই নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক বছর ধরেই আমি টালিগঞ্জের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম। তবে ব্যাটে-বলে মেলেনি। কখনো শিডিউল নিয়ে জটিলতা হয়েছে আবার কখনো গল্প বা নির্মাতা পছন্দ হয়নি। তবে এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। আমিও ‘হ্যাঁ’ করেছি। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি না। এটুকু বলতে পারি, এ বছরই পশ্চিমবঙ্গের ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শক।’

কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় যুক্ত হচ্ছেন তিশা। বেশ কয়েকবার কলকাতায় যাওয়া আসায় এ গুঞ্জন ছড়িয়েছিল। তবে এতে তার অনুরাগীরা বেশ খুশি হয়েছিলেন। তিশার স্বীকারোক্তি যেন তা আরো বাড়িয়ে দিল।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত নাটক ‘বাবা তুমি কোথায়?’ এতে তিশার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকটি নিয়ে খুব আশাবাদী তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading