আমেরিকার কংগ্রেসে শুনানিতে ক্ষমা চাইলেন জাকারবার্গ

আমেরিকার কংগ্রেসে শুনানিতে ক্ষমা চাইলেন জাকারবার্গ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১২:১৫

অনলাইনে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়ে আমেরিকার কংগ্রেসের শুনানির সময় ক্ষতিগ্রস্ত বাবা-মায়েদের কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার আমেরিকার কংগ্রেসে ‘বিগ টেক অ্যান্ড দ্য অনলাইন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন ক্রাইসিস’ শীর্ষক শুনানিতে পাঁচজন প্রধান নির্বাহীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হলেন- মেটার মার্ক জাকারবার্গ, এক্স (সাবেক টুইটার)-এর লিন্ডা ইয়াকারিনো, টিকটকের শো জি চিউ, স্ন্যাপের ইভান স্পিগেল এবং ডিসকর্ডের জেসন সিট্রন।

শুনানি আয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন নিপীড়ন বা হয়রানির শিকার হয়ে মারা যাওয়া সন্তানদের ছবি নিয়ে এসেছিলেন অনেকে।

এসময় সিনেট ফ্লোরে উপস্থিত বাবা-মায়েদের উদ্দেশে জাকারবার্গ বলেন, আপনারা যা কিছুর মধ্য দিয়ে গেছেন, এ জন্য আমি দুঃখিত। আপনাদের পরিবার যে ক্ষতির শিকার হয়েছে, এ রকম হওয়া উচিত নয়। আর এ কারণে আমরা এত বিনিয়োগ করি। যেন এমনটি যেন আর কারও সঙ্গে না হয়। আর এ জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।

আমেরিকার জনপ্রতিনিধিদের অভিযোগ, বড় প্রযুক্তি কোম্পানিগুলো অনলাইনে যৌন হয়রানি থেকে শিশুদের রক্ষায় যথেষ্ট ভূমিকা রাখছে না। তারা আরও কঠোর আইন চান। একই সঙ্গে এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপ বিষয়ে নির্বাহীদের কাছ থেকে ব্যাখ্যা চান আমেরিকার জনপ্রতিনিধিরা।

আমেরিকার সিনেট জুডিশিয়ারি কমিটির এক বিবৃতিতে বলা হয়, অনলাইনে শিশু যৌন নিপীড়ন বা হয়রানির অভিযোগ তদন্তের জন্য এ শুনানি ডাকা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading