বিয়ের দু’মাস পরেই সুখবর দিলেন সন্দীপ্তা

বিয়ের দু’মাস পরেই সুখবর দিলেন সন্দীপ্তা

উত্তরদক্ষিণ । রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১১:৩৫

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। মাস দুয়েক আগেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। বিয়ের দুই মাসের মাথায় এবার সুখবর দিলেন সন্দীপ্তা।

গেল বছর ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সন্দীপ্তা। বিয়ের পর দুজনেই ব্যস্ত হয়ে পড়েন নিজেদের কাজ নিয়ে। তাই দূরে কোথাও মধুচন্দ্রিমাতেও যাননি এই দম্পতি। তবে কয়েক দিনের জন্য পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সন্দীপ্তা-সৌম্য।

জানা গেছে, ফের বড় পর্দায় ফিরছেন সন্দীপ্তা। বাণী বসুরের গল্প অবলম্বনে ‘আপিস’ সিনেমার হাত ধরে দ্বিতীয় বার বড় পর্দায় আসছেন সন্দীপ্তা। যৌথভাবে সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ।

মূলত দুই নারীর জীবনের গল্পে নির্মিত হবে সিনেমাটি। এতে সন্দীপ্তা অভিনীত চরিত্রের নাম জয়িতা। সিনেমায় একজন চাকরিজীবী নারীর চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। যাকে সংসার এবং অফিস দুটোই সামলাতে হয়। জয়িতার জীবনের সঙ্গে মিলে যায় তার বাড়ির পরিচারিকার গল্প। আর সেই চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী।

কয়েকদিন আগেই ‘আপিস’ সিনেমার শুটিং শেষ করেছেন সন্দীপ্তা। একদিকে নতুন সংসার, অন্যদিকে শুটিংয়ের চাপ। কীভাবে সব দিক সামলান তিনি? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সৌম্যের বাবা-মা নেই। বাড়িতে সদস্য বলতে এখন আমি আর সৌম্য। তাই বিয়ের পরের সেই দায়দায়িত্ব কিংবা কোনো চাপ নিতে হয় না। সব মিলিয়ে বিশেষ কোনো চাপ হচ্ছেও না। আগের মতোই আছে সব কিছু।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading