জাবিতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে আটক ৪, ক্যাম্পাসে উত্তেজনা

জাবিতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে আটক ৪, ক্যাম্পাসে উত্তেজনা

উত্তরদক্ষিণ । রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৩:০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ ৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার (০৪ ফেব্রুয়ারি) সাভার ও আশুলিয়া থানা পুলিশ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে। গত শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে হল-সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রাত থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী হাসান প্রান্ত ও ৪৬তম ব্যাচের সাগর সিদ্দিকী এবং উদ্ভিদবিদ্যা বিভাগের ৪৭তম ব্যাচের সাব্বির হাসান।

এদিকে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-দপ্তর সম্পাদক সাদি মোহাম্মদ আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading