দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে: মান্না

দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে: মান্না

উত্তরদক্ষিণ । সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৫:৪৫

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে। সবাই সরকারের কাছে টাকা পায়, কিন্তু সরকার কাউকেই টাকা দিতে পারে না। এর ফলে আগামীতে জনগণ নানান সংকটের সম্মুখীন হবে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামসুজ্জামান দুদুসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

মান্না বলেন, এই সরকার খুনি, ডাকাত, লুটেরা। মানুষের রক্ত খেয়ে তারা নিজেদের বাঁচানো ব্যবস্থা করছে। সব ধান্দাবাজ দিয়ে মন্ত্রী, এমপি বানায়। কোনো জিনিসের দাম কমেনি। সবাই সরকারের কাছে টাকা পায়, কাউকে টাকা দিতে পারে না। তিনি আরো বলেন, বিদ্যুতের টাকা দিতে পারে না, আদানি, সানেম টাকা পায়, টাকা দিতে পারে না। এই সরকার নিঃস্ব সরকারের মতো। নেট ঠিকমতো চলে না, কারণ যারা নেট সার্ভিস দেয় তাদের টাকা সরকার পুরোটা দিতে পারেনি। টাকা দিতে না পারলে দেশে ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে; এমন অবস্থা চলছে।

বিএনপির নেতাকর্মীরা অসহনীয় জীবন কাটাচ্ছেন উল্লেখ করে মান্না বলেন, গত দেড় মাসের মধ্যে একটা দলের ২০ থেকে ৩০ হাজার নেতাকর্মী জেলে নেওয়া হয়েছে। বিএনপি এতো বড় নির্যাতন, অত্যাচারের মধ্যেও তারা দাঁড়িয়ে আছে। তাদের নেতাকর্মীরা ধানের ক্ষেতে মশারি টানিয়ে ঘুমাচ্ছেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading