বিশাখাপত্তনমে ইন্ডিয়ার দাপুটে জয়, সিরিজে সমতা

বিশাখাপত্তনমে ইন্ডিয়ার দাপুটে জয়, সিরিজে সমতা

উত্তরদক্ষিণ । সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:০০

হায়দরাবাদ টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৮ রানে হেরে ব্যাকফুটে চলে যায় ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে দাপুটে জয়ে (১-১) সমতায় ফিরল স্বাগতিকরা। বিশাখাপত্তনমে টেস্টে তরুণ দুই তারকা ব্যাটসম্যান জসবি জসওয়ালের (২০৯) ডাবল আর শুভমান গিলের (১০৯) সেঞ্চুরি এবং রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহের বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের দাপুটে জয় পায় রোহিত শর্মার দল।

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জসবি জসওয়ালের একার লড়াইয়ে ৩৯৬ রান করে ইন্ডিয়া। দলের হয়ে সর্বোচ্চ ২০৯ রান করেন জসওয়াল। এছাড়া শুভমান গিল করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির ও রিহান আহমেদ।

জবাবে ব্যাটিংয়ে নেমে জসপ্রিত বুমরাহের গতির মুখে পড়ে ২৫৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। এছাড়া ৪৭ রান করেন অধিনায়ক বেন স্টোকস। ইন্ডিয়ার হয়ে বুমরাহ শিকার করেন ৬ উইকেট। আর ৩ উইকেট নেন কুলদীপ যাদব।

১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের ১০৯ রানের ইনিংসের পরও ২৫৫ রানে অলআউট ইন্ডিয়া। এছাড়া ৪৫ রান করেন অক্ষর প্যাটেল। ইংল্যান্ডের হয়ে টম হার্টলি ও রেহান আহমেদ ৪ ও ৩টি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩৯৯ রান। রান তাড়া করতে নেমে জসপ্রিত বুমরাহের গতি আর রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে বিভ্রান্ত হয়ে ২৯২ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। ইন্ডিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন বুমরাহ ও অশ্বিন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading