উপজেলা নির্বাচন বিধিমালা সংশোধনে বৈঠক করবে ইসি আজ
উত্তরদক্ষিণ । বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০৭:৩০
উপজেলা নির্বাচন বিধিমালা সংশোধন নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) আইন ও বিধিমালা সংস্কার কমিটি।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সহকারী সচিব রৌশন আরা এ সংক্রান্ত একটি চিঠি জারি করেন।
চিঠিতে বলা হয়, ৭ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ১১টায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার সভাপতিত্বে আইন ও বিধিমালা সংস্কার কমিটি ইসির সম্মেলন কক্ষে বৈঠকে বসবে। বৈঠকে তিনটি বিষয়ের উপর আলোচনা করা হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে আইন ও বিধিমালা সংস্কার কমিটি।
সভায় যেসব বিষয়ে আলোচনা করা হবে (ক) উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর সংশোধন সংক্রান্ত। (খ) উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর সংশোধন সংক্রান্ত। (গ) বিবিধ।
ইউডি/কেএস

