স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সুইডেন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সুইডেন

উত্তরদক্ষিণ । বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৩:৩০

ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ বাড়ানা ও রপ্তানি আয় বাড়ানোসহ কর্মসংস্থান তৈরি এবং ফাইভজি প্রযুক্তিকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কীভাবে প্রয়োগ করা যায় এ বিষয়ে বাংলাদেশ ও সুইডেন একসঙ্গে কাজ করবে। বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে বুধবার (০৭ ফেব্রুয়ারি ) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী গণমাধ্যমকে এ কথা জানান। সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্যপযুক্তি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সুইডেন বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে বলেন, অন্যান্য খাতের পাশাপাশি গত ত্রিশ বছর যাবৎ সুইডেন এর প্রযুক্তি প্রতিষ্ঠান এরিকসন দেশের টেলিযোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক একটি দেশ। তিনি সরকারের বিনিয়োগ বান্ধব নীতির এই সুযোগ কাজে লাগিয়ে সুইডেনকে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অধিকতর বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও সুইডেন একসঙ্গে কাজ করবে। দুই দেশ ও দুই দেশের কল্যাণে এই বন্ধুত্ব আগামীতেও অব্যাহত থাকবে।তিনি বলেন, বিগত বছরগুলোর অংশীদারিত্বের পথ ধরে আগামী ১৭ বছর বাংলাদেশের টেলিকম অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি আইসিটি পণ্য ও সেবা রফতানি, বিনিয়োগ বৃদ্ধিতে সুইডেন দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে গবেষণা উন্নয়ন কেন্দ্র স্থাপনে সহযোগিতা করবে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading