আরও ৩৩ জনের করোনা শনাক্ত

আরও ৩৩ জনের করোনা শনাক্ত

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:২০

দেশে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এ সব রোগী শনাক্ত হয়। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ৯৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৭ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৩ জন। এখন পর্যন্ত দেশে শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading