জাপা’র সম্মেলনের ঘোষণা দিলেন রওশন

জাপা’র সম্মেলনের ঘোষণা দিলেন রওশন

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৫:১৫

জাতীয় পার্টির জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন দলটির (একাংশের) চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। তিনি জানান, আগামী ৯ মার্চ দলটির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার (১০ ফেব্রুয়ারি ) গুলশানে নিজ বাসভবনে অনুষ্ঠিত সভায় এই ষোঘণা দেন তিনি।

রওশন এরশাদ বলেন, দায়িত্ব গ্রহণের পর আজ আমি পার্টির শীর্ষ নেতা এবং অন্যান্য স্তরের সিনিয়র নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। বৈঠকে আমরা জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রসঙ্গে আলোচনা করেছি। প্রাথমিকভাবে আমরা আগামী ২ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। কিন্তু রমজানের আগে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনে সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ মার্চ সম্মেলনের দিন নির্ধারণ করেছি।

তিনি বলেন, যে দলের লাখ লাখ নেতাকর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনও সরকার পরিচালনার স্বপ্ন দেখছে সেই দলটির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। পার্টি থেকে পল্লীবন্ধুর নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে।রওশন এরশাদ বলেন, পার্টির এই ক্রান্তিলগ্নে দেশের অগণিত এরশাদ পাগল নেতাকর্মীর দাবির মুখে এক কঠিন পরিস্থিতি জাতীয় পার্টিকে রক্ষার জন্য আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি, তা আপনারা জানেন।

জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, জাতীয় পার্টির বিভক্ত হওয়া সকল পক্ষ কাউন্সিলে উপস্থিত থাকবে। তাদের সাথে আলোচনা চলছে। রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে জিএম কাদের, মুজিবুল হক চুন্নুসহ সবাইকেই রওশান এরশাদের নেতৃত্বে থাকা জাতীয় পার্টিতে ফিরতে হবে। সংসদে যারা আছেন তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন আর দল দলের মত করে পরিচালিত হবে এতে কোনো সংকট হবে না

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading