শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার: ওবায়দুল কাদের

শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:০০

আমরা নির্বাচন করি পাঁচ বছর পর এক মাস, আর শেখ হাসিনা করেন পাঁচ বছরে প্রতিদিন—এমনটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১০ ফেব্রুয়ারী ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানদের নিয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, পাঁচ বছর পর নির্বাচন, তিনি (শেখ হাসিনা) হয়তো বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখনই হয়তো একটা-দুইটা নাম লিখে রেখেছেন। যখন জাতীয় নির্বাচন হচ্ছে অথবা সংরক্ষিত নির্বাচন হচ্ছে, তখনই ওই ডায়েরি থেকে নাম এনে প্রার্থিতা ঠিক করে নেন।

এই হচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের রূপান্তরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি পনেরো বছর আগের বাংলাদেশ ও পরের বাংলাদেশ, বদলে যাওয়ার যে বাংলাদেশ, বাংলাদেশের যে ছবি, বদলে যাওয়া বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা।

আমাদের এই জনপদে মহান সৃষ্টিকর্তা দুজন মানুষকে সৃষ্টি করেছেন—একজন আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং স্বাধীনতা দিয়ে তিনি যে লিগেসি, যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি নেই কিন্তু তিনি সব সময়ের জন্য রয়ে গেছেন। আরেকজন মুক্তির জন্য, তিনি হলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা হচ্ছেন আমাদের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার। তিনি আমাদের প্রগতির রাস্তা দেখিয়েছেন। বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তাঁর মতো জনপ্রিয় নেতা আর একজনও সৃষ্টি হয়নি, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।তিনি বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তার (শেখ হাসিনা) মত জনপ্রিয় নেতা সৃষ্টি হয়নি। গত ৪৮ বছরে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা।

সাহসী রাজনৈতিকের নাম শেখ হাসিনা। তিনি বাংলাদেশের রূপান্তরের রূপকার। যিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বার বার বাংলার জয়গান গেয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার। বাংলাদেশে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর গত ৪৮ বছরে তার মত জনপ্রিয় নেতা সৃষ্টি হয়নি।

সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। নেতাকর্মীদের মূল্যায়নে শেখ হাসিনার দক্ষতার প্রসঙ্গ তুলে কাদের বলেন, আমরা নির্বাচন করি পাঁচ বছর পরে। শেখ হাসিনা নির্বাচন করেন প্রতিদিন।

তিনি যখন কোনো অঞ্চলে যান, সেখান থেকে এক দুইজনের নাম লিখে রাখেন। যখন জাতীয় সংসদ বা সংরক্ষিত নারী আসনে নির্বাচন হয়, তখন ওই ডায়েরি থেকে নামগুলো এনে ঠিক করে নেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading