২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৮.৪৮ শতাংশ
উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:০০
দেশে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৫৫২ জনে।
এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৩ জন অপরিবর্তিত রয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৭৪৪ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৩৪২ নমুনা।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৪৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৮ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ইউডি/এআর

