বৈধ উপায়ে আরও বাংলাদেশি নিতে চায় ইতালি

বৈধ উপায়ে আরও বাংলাদেশি নিতে চায় ইতালি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৭:৩০

বৈধ উপায়ে আরও বাংলাদেশি ইতালি নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আন্তোনিও এলেসান্দ্রো। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন ইতালির রাষ্ট্রদূত। ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ বলে অভিহিত করেন।

তিনি জানান, প্রায় ২ লাখ বাংলাদেশি অভিবাসী সেখানে রয়েছেন, যারা দু’দেশের অর্থনীতিতেই ইতিবাচক ভ‚মিকা রাখছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চামড়াজাত পণ্য, অটোমোবাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইতালির সহযোগিতা কামনা করেন। মন্ত্রী এবং রাষ্ট্রদূত ইতালিতে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফর ও ২০২৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading