কুইক রেন্টাল ও অদক্ষ বিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রস্তাব সিপিডি’র

কুইক রেন্টাল ও অদক্ষ বিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রস্তাব সিপিডি’র

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৬:৩০

বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে কুইক রেন্টাল ও অদক্ষ বিদ্যুৎকেন্দ্র ফেজ আউট বা বন্ধের প্রস্তাব করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একই সঙ্গে সিপিডির পক্ষ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি জ্বালানি রূপান্তর প্রস্তাব দেওয়া হয়। বুধবার মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে বাংলাদেশে জ্বালানি পরিবর্তনের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ একটি নাগরিক ইশতেহার শীর্ষক সভায় এই প্রস্তাব দেন সিপিডির গবেষণা পরিচালক ড.খন্দকার গোলাম মোয়াজ্জেম।

জ্বালানি রূপান্তরে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি, নির্বাচনী ও নাগরিক সমাজের ইশতেহার শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করে ড.খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নির্বাচনে জ্বালানি গুরুত্ব আগেও ছিল, আগামীতেও থাকবে। বিগত কয়েকটি নির্বাচনের ইশতেহার বিশ্লেষণ করে দেখা যায় দলগুলো বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি আমদানিতে মনোযোগী। তবে রিনিউএবেল জ্বালানিতে তাদের মনোযোগ কম।

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রস্তাবের মধ্যে রয়েছে কুইক রেন্টাল ও অদক্ষ বিদ্যুৎকেন্দ্র এখনো বিদ্যমান ফেজ আউট তালিকায় নেই, সেগুলো দেরি না করে ফেজ আউট করা। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে নবায়নযোগ্য জ্বালানিকে অন্তর্ভুক্ত করা ও অভিন্ন লক্ষ্যমাত্রাসহ সমন্বিত জ্বালানি নীতি গ্রহণ করা। এছাড়াও প্রকৌশলীদের জন্য নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে, পাওয়ার প্ল্যান্ট ইনডিমিনিটি অ্যাক্ট বাতিল করার কথাও বলা হয়।

সিপিডির দীর্ঘমেয়াদি প্রস্তাবের মধ্যে রয়েছে, জ্বালানির জন্য আলাদা সেল করা, স্রেডা ও বিইআরসিকে শক্তিশালী করাসহ একাধিক প্রস্তাব। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও জ্বালানি বিশেষজ্ঞ ড. এম তামিম।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading