ভালোবাসা কখনো শেষ হয় না: জাহারা মিতু

ভালোবাসা কখনো শেষ হয় না: জাহারা মিতু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১১:৩৫

পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, এই দুইয়ের সংমিশ্রণে এক অনন্য দিবস পালন করছে সকলে। এই দিনে সবার মাঝে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। শোবিজের তারকাদের জন্য এর গুরুত্ব অনেক। কারণ, এই দিনটিকে ঘিরে তাদের চিন্তাভাবনা, পরিকল্পনা, স্টাইলসহ অনেক কিছুই ভক্তরা অনুকরণ করতে চায়।

এবারের ভালোবাসা দিবসকে ঘিরে বর্তমান সময়ের নায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতু নিজের প্রেম কাহিনি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। প্রথম প্রেম এবং ভালোবাসার কথা জানান দেন তিনি।

ভালোবাসার মানে বলতে মিতু বুঝেন, অনুভূতি। তিনি বলেন- আপনি যাকে ভালোবাসবেন শত রাগারাগির পরও তার মুখ দেখলে আপনার হাসি আসবে, তার কষ্টে আপনার কষ্ট লাগবে, তার সঙ্গে কাটানো প্রতিটি সময়ই আপনার কাছে মধুর মনে হবে।

মিতু মনে করেন ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই। তিনি বলেন, একটি বিশেষ দিন যদি থাকে যে দিনটাকে আপনার মতন করে সাজিয়ে ভালোবাসার মানুষদের জানান দিতে পারেন। এসব বিশেষ দিন মানসিকভাবে কিন্তু ভীষণ প্রভাব ফেলে। চারিদিকে একটি উৎসব উৎসব আমেজ থাকে।

ক্লাস ওয়ানে পড়ার সময় প্রথম প্রেমের প্রস্তাব পান এই নায়িকা। মিতু বলেন, ক্লাস টিচারের ছেলে আমাকে চিঠি দিয়েছিল এবং আমি সেই চিঠি ম্যাডামকেই দিয়েছিলাম নিজে পড়তে পারছিলাম না বলে। কী মারটাই না খেয়েছিল সেদিন।

প্রাক্তন প্রেমিকদের নিয়ে এই নায়িকা বলেন, লিস্টতো খুব লম্বা না। হা হা হা। তবে সে যেখানেই থাকুক ভালো থাকুক। ভালোবাসারতো শুরু হয়, শেষ হয় না। তাই তাকে এখনো ভালোবাসি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading