ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৩:০০

ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দার দিক থেকে আসা শম্ভুগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাটি আরেকটি গাড়ি ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটি চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা নারী-শিশুসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বাস-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading