ড. ইউনূসকে নিয়ে আমরা উদ্বিগ্ন, বলছে জাতিসংঘ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৪:৩৫
ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের কাছে খুব মর্যাদাবান একজন ব্যক্তি। তার মতো একজন সম্মানিত ব্যক্তিকে সঙ্গে বাংলাদেশে যে সব আচরণ করা হচ্ছে তা চরম উদ্বেগজনক। জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেছেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, আমি স্পষ্ট বলতে চাই, ড. ইউনূস জাতিসংঘের কাছে খুব মর্যাদাবান একজন ব্যক্তি। তিনি জাতিসংঘের একজন অংশীদার হিসেবে অনেক বছরজুড়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচিতে দূত হিসেবে অংশ নেন।
মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসহ সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলোতে তিনি সহযোগিতা করে থাকেন। ড. ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা আমাদের চরমভাবে উদ্বিগ্ন করে তুলছে।
ইউডি/এজেএস

