প্রধানমন্ত্রীর সঙ্গে উইমেন পলিটিক্যাল লিডারস সভাপতির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে উইমেন পলিটিক্যাল লিডারস সভাপতির সৌজন্য সাক্ষাৎ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ২০:৪৫

৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে-২০২৪ যোগ দিতে জার্মানিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ও উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন। মিউনিখে স্থানীয় সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর আবাসস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৩৪ মিনিটের দিকে সরকারপ্রধানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দেশটির মিউনিখ বিমানবন্দরে অবতরণ করে। একই দিন বেলা ১১টা ১৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশে রওয়ানা হয়েছিলেন তিনি। সফরকালে মিউনিখ সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও সরকারপ্রধানের জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন।

মিউনিখ সিকিউরিটি সম্মেলন মূলত সমকালীন ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে উচ্চ-পর্যায়ের নিয়মিত আলোচনার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ফোরাম হিসেবে বিবেচিত। ২০১৭ ও ২০১৯ সালেও মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

ইউডি/এজেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading