বিএসইসি চেয়ারম্যানের মায়ের মৃত্যু

বিএসইসি চেয়ারম্যানের মায়ের মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ২০:২৫

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা সংগীত শিল্পী হাসিনা মমতাজ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ যোহর মরহুমার জানাযা ধানমন্ডির ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন হাসিনা মমতাজ। তিনি সংগীতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন মরহুমার স্বামী রফিকুল ইসলাম খান ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading