এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ: সেমিফাইনালে ইমরান

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ: সেমিফাইনালে ইমরান

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ২০:৪০

ইরানের তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সেমিফাইনালে উঠেছেন। তিন নম্বর হিটে তিনি ৬.৬২ সেকেন্ড টাইমিং নিয়ে দ্বিতীয় হয়েছেন। তার হিটে প্রথম স্থান অধিকার করেন ওমানের আলী আনওয়ার। তার টাইমিং ৬.৫৬।

ইরানের তেহরান থেকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, এখনো সেমিফাইনালের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি। নিজের হিটে দ্বিতীয় এবং চার হিট মিলিয়ে শীর্ষ চার জনের মধ্যে থাকায় ইমরানের সেমিফাইনাল খেলা নিশ্চিতই।

৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের আরেক স্প্রিন্টার রাকিবুলও অংশ নিয়েছিলেন। চার নম্বর হিটে তিনি এক নম্বর লেনে দৌড়েছেন। তার টাইমিং অবশ্য ভালো হয়নি। ৬.৮৭ সেকেন্ড টাইমিং তিনি চতুর্থ স্থানে অবস্থান করছেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading