বোচাগঞ্জে উদ্যোক্তা মেলা শুরু
উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০১:০০
দিনাজপুর জেলার বোচাগঞ্জে উদ্যোক্তা মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করা হয়।
বোচাগঞ্জের উদ্যোক্তাবর্গ গ্রুপের উদ্যোগে ও সেতাবগঞ্জ ইভেন্টের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফসার আলী, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন সহ প্রমূখ ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে মেলায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তাদের স্টল ঘুরে দেখেন ও তাদের সাথে মতবিনিময় করেন অতিথিবৃন্দ।
আজ ২১শে ফেব্রুয়ারী হতে ২৩ ফেব্রুয়ারী সকাল ১০ টা হতে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বোচাগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো আয়োজিত বোচাগঞ্জ উদ্যোক্তা মেলা-২০২৪।
ইউডি/লিখন বনিক শুভ/কেএস

